১২:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মহম্মদপুরে এক গৃহবধূর আত্মহত্যা, কারণ খুঁজছে স্বজনেরা

তৌহিদ মাগুরা।
  • প্রকাশ : ১২:৪৩:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
  • / 39

জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।

তৌহিদ, মাগুরা।

মাগুরা জেলার মহম্মদপুরে অনন্যা বিশ্বাস নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। মঙ্গলবার ১০ জুন উপজেলার বাবুখালী ইউনিয়নের কাওলীপাড়া গ্রামে নিজ ঘরে গলায় কাপড় পেঁচিয়ে অনন্যা বিশ্বাস ২৫ (পিং: উজ্জ্বল বিশ্বাস) নামে ঐ গৃহবধূ আত্মহত্যা করেছেন। দুপুর ২টা ১০ মিনিটে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে। অনন্যা বিশ্বাসের আড়াই বছরের একটি বাচ্চা মেয়ে রয়েছে।

নিহত অনন্যা বিশ্বাসের স্বামী সুবাস বিশ্বাস বাংলাদেশ রেলওয়েতে কর্মরত এবং ঘটনার সময় কর্মস্থল গোপালগঞ্জে ছিলেন। অনন্যা বিশ্বাস বর্তমানে স্বামীর বাড়িতেই বসবাস করছিলেন। খবর পেয়ে বাবুখালী ক্যাম্পের ইনচার্জ এসআই কৃষ্ণ পদ মজুমদার ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠান।

সাংবাদিকদের সঙ্গে কথা বলে নিহত অনন্যার বাবা ও স্বামী জানান, আত্মহত্যার পূর্বে অনন্যার সঙ্গে কোনো রকম ঝগড়া-বিবাদ বা মনোমালিন্যের ঘটনা ঘটেনি। কী কারণে তিনি এমন ঘটনা ঘটালেন তা তাঁরাও জানেন না।পুলিশ প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করলেও মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

মহম্মদপুরে এক গৃহবধূর আত্মহত্যা, কারণ খুঁজছে স্বজনেরা

প্রকাশ : ১২:৪৩:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫