০৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ বিল পাস

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ১১:৫৯:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২০
  • / 91

অনলাইন ডেস্ক
গাজীপুরের উন্নয়নে মহাপরিকল্পনা প্রণয়ন এবং আবাসনের জন্য পরিকল্পনা নিতে ‘গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ বিল-২০২০’ সংসদে পাস হয়েছে। আইনে বলা আছে, পরিকল্পনার বাইরে কেউ জমি ব্যবহার করলে ১০ লাখ টাকা জরিমানা হবে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বিলটি প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়। এ সময় জাতীয় পার্টি ও বিএনপির এমপিরা বিলে কিছু সংশোধনীর প্রস্তাব দিলে তা গ্রহণ করা হয়নি।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বলেন, বিলটি আইন হিসেবে প্রণয়ন হলে কর্তৃপক্ষের আওতাভুক্ত এলাকায় একটি আধুনিক নগরী প্রতিষ্ঠার স্বার্থে ওই অঞ্চলের সুপরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করা যাবে।
বিলে ২০ জনকে নিয়ে এ কর্তৃপক্ষ গঠন করা হবে। একজন চেয়ারম্যান, চার জন সার্বক্ষণিক সদস্য, গাজীপুর জেলা প্রশাসক, বুয়েটের নগর অঞ্চল পরিকল্পনা বিভাগের প্রধান, গণপূর্ত, ভূমি, পরিবেশ ও বিমান মন্ত্রণালয়ের একজন করে উপসচিব থাকবেন।
এছাড়া গণপূর্ত অধিদফতরের একজন তত্ত্বাবধায়ক প্রকৌশলী, পুলিশ কমিশনারের একজন প্রতিনিধি, গাজীপুর সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তা, গাজীপুরের গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী, সরকার মনোনীত ওই এলাকার একজন নারীসহ তিন জন বিশিষ্ট নাগরিক এবং গাজীপুর শিল্প ও বণিক সমিতির একজন প্রতিনিধি এবং উন্নয়ন কর্তৃপক্ষের সচিব থাকবেন এ কর্তৃপক্ষে।
মনোনীতরা তিন বছর মেয়াদে এ কর্তৃপক্ষের সদস্য হবেন। চেয়ারম্যান ও সার্বক্ষণিক চার জন সদস্যকে তিন বছরের জন্য নিয়োগ দেবে সরকার।

Please Share This Post in Your Social Media

সংসদে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ বিল পাস

প্রকাশ : ১১:৫৯:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২০