১২:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরা শহরের কেশব মোড় ও নতুন বাজারে ভোক্তা অধিকারের অভিযান

তৌহিদ মাগুরা।
  • প্রকাশ : ০২:৫৫:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
  • / 27

জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।

তৌহিদ, মাগুরা।

মাগুরাতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান অব্যাহত রয়েছে। রবিবার ২২ জুন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয় কর্তৃক সদর উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয় কর্তৃক শহরস্থ কেশবমোড় ও নতুন বাজার এলাকায় অভিযান পরিচালিত হয়। দুপুর ০১.০০টা থেকে ২.৪৫টা পর্যন্ত পরিচালিত অভিযানে সিগারেট, ফার্মেসি, মিষ্টান্ন ভাণ্ডার ও মুদিদোকানসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়।

অভিযানে ০১টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার বিরোধী অপরাধে মোট ২০,০০০/- টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে অন্যান্য পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়। এসময় সবাইকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়, মুল্যতালিকা প্রদর্শন ও ক্রয় বিক্রয় ভাউচার সংরক্ষণের বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়। কেউ যেন অযৌক্তিকভাবে পণ্যের দাম বৃদ্ধি না করে সে বিষয়ে সতর্ক করা হয় এবং সবাইকে নির্দেশনা দেওয়া হয়।

এসময় কৃত্রিম সংকট সৃষ্টি করে সিগারেটের অতিরিক্ত দাম নেয়া হচ্ছে এমন অভিযোগের প্রেক্ষিতে কেশবমোড়ে মেসার্স লক্ষ্মণ স্টোর নামক প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অতিরিক্ত মুল্যে সিগারেট বিক্রয় অর্থাৎ ৩৭০ টাকা প্যাকেট বেনসন সিগারেট পাইকারি ৪০০ টাকায় বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়। কৃত্রিম সংকট দেখিয়ে অধিক দামে সিগারেট বিক্রয়ের অপরাধে প্রতিষ্ঠানটির মালিক জনাব লক্ষ্মণ কুমার শিকদারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় ২০,০০০/- টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এধরণের আইন অমান্যকারী কার্যকলাপ না করার ব্যাপারে সতর্ক করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো: রবিউল ইসলাম ও মাগুরা জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাগুরা জেলার সহকারী পরিচালক সজল আহমেদ জানান।

Please Share This Post in Your Social Media

মাগুরা শহরের কেশব মোড় ও নতুন বাজারে ভোক্তা অধিকারের অভিযান

প্রকাশ : ০২:৫৫:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫