জয়পুরহাট প্রেসক্লাবে নবাগত ওসি ফরিদ হোসেনের মতবিনিময় সভা।
- প্রকাশ : ০৩:০১:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
- / 27
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
জয়পুরহাট প্রতিনিধিঃ
গতশনিবার ২১শে জুন সন্ধারাতে জয়পুরহাট প্রেসক্লাবে
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ফরিদ হোসেন প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবুবকর সিদ্দিক, সহ সভাপতি মাশরেকুল আলম, মোঃ রফিকুল ইসলাম, রাশেদুজ্জামান রাসেদ, রেজাউল করিম রেজা, সোহেল আহম্মেদ লিও, সাধারণ সম্পাদক মাসুদ রানা, যুগ্ম সম্পাদক শামীম কাদির, এম,এ, মোমেন মুনি, দপ্তর সম্পাদক, ওমর আলী বাবু, লাইব্রেরী সম্পাদক ইসমাইল হোসেন, আমার দেশের জেলা প্রতিনিধি এসিস্ট্যান্ট প্রফেসর নজরুল ইসলাম সহ অর্ধ শত সাংবাদিক উপস্থিত ছিলেন।
জয়পুরহাট সদর উপজেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি,মাদক কারবারি ও সেবনকারী, চুরি ছিনতাই সহ সকল প্রকার অপরাধ কে চিহৃিত করে সাঁড়াশি অভিযান পরিচালনা করার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। নবাগত ওসি এ ব্যাপারে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।




















