০৩:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রাম উলিপুরের ভাঙ্গা ব্রিজ হাজারো মানুষের মরণফাঁদ

নিজস্ব প্রতিবেদক | সারাবাংলাটোয়েন্টিফোরনিউজ.কম
  • প্রকাশ : ১১:৩০:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২০
  • / 97

কুড়িগ্রামে উলিপুরে মরণফাঁদে পরিণত হয়েছে নতুন অনন্তপুর মন্ডলের হাট বটতলীর মাঝখানে অর্ধ ভাঙ্গনের মুখে ব্রীজটি।
প্রায় পাঁচ  বছর পূর্বে ব্রীজটি মেরামত করা হলেও বর্তমানে তা বেহাল অবস্থা হয়েছে। ব্রিজের দুপাশের রেলিং ভেঙ্গে গেছে অনেক আগেই। ব্রিজের পাটাতনেও খানা খন্দক ও গর্ত। ব্রিজের মাঝখানে ভেঙ্গে পড়েছে অনেকখানি। দেখলেই ভয়ে আঁতকে ওঠে বুক। তাই ভাড়ি যানবাহন চলাচল বন্ধ প্রায় পাঁচ মাস থেকে থেকে। যেকোনো মুহূর্তে ধ্বসে গিয়ে বড় ধরণের দুর্ঘটানার আসঙ্কা রয়েছে।
ব্রিজটি উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের আমিনবাজার বাজার এর পাশাপাশি হলেও জেলা শহরে যাওয়ার বিকল্প রাস্তা হিসেবে ব্রিজের উপরে দিয়ে যাতায়াত করে হাতিয়া, রানীগঞ্জ, সুবান বাজার, ফকিরের হাট, ধরণী বাড়ি, গোড়াই পিয়ার এলাকাসহ আটটি ইউনিয়নের প্রায়  লক্ষাধিক  মানুষ।
এছাড়াও নতুন অনন্তপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, মন্ডল হাট মহাবিদ্যালয় , বাকারায় মধুপুর  সরকারি প্রাথমিক বিদ্যালয়, নতুন অনন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ কয়েকটি স্কুল, মাদরাসা ও কলেজের শিক্ষার্থীরা ও বাজার করার জন্য নিয়মিত যাতায়াত করে থাকেন। রাতের অন্ধকারে পথ চলতে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছে পথচারীরা। ব্রিজের করুণ অবস্থা হওয়ায় ভয়ে হালকা ভারী গাড়ি যেতে চায় না। যেনো এসব এলাকার মানুষের ভাগ্যের বিপরীতে এই ব্রিজ। তাদের ব্যবসা-বাণিজ্য, কৃষি কাজ, হাটবাজার করাসহ বাচ্চাদের স্কুলে যাতায়াত জন্য বড় কষ্টের হবে। তাদের দাবি অবিলম্বে এই ব্রিজটি ভেঙ্গে দিয়ে নতুন ব্রিজ নির্মাণ করে মাদারটারী সরকারি প্রাথমিক বিদ্যালয়  থেকে মন্ডলের হাট বটতলী পর্যন্ত তিন  কিলোমিটার   পাকা রাস্তাটি সংস্কার করা হোক।
ব্যবসায়ী রিপন আহাম্মেদ, মাহফুজুর রহমান দুলাল, মামুনুর রশিদসহ স্থানীয়রা বলেন এ ব্রীজ দিয়ে ভাড়ি কোন মালামাল পাড় করা যায় না।  দুষ্কর অবস্থার সৃষ্টি হয়েছে অথচ সুদৃষ্টি নেই কর্তৃপক্ষের। তাই জনস্বার্থে জরুরিভাবে উপজেলায় বিভিন্ন জায়গায় ব্রিজের আস্তর উঠে যাওয়া ব্রিজ সমূহ পরিত্যক্ত ঘোষণা করে নতুন ব্রিজ নির্মাণ ও রাস্তাটি সংস্কার করা জরুরি।

Please Share This Post in Your Social Media

কুড়িগ্রাম উলিপুরের ভাঙ্গা ব্রিজ হাজারো মানুষের মরণফাঁদ

প্রকাশ : ১১:৩০:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২০