০৭:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
নোয়াখালীর হাতিয়ার ভাসানচরে ২ দিন থাকবে রোহিঙ্গা প্রতিনিধি দল-জেলা প্রশাসক
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ১১:২৭:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২০
- / 38
মোজাম্মেল হক,নোয়াখালী
কক্সবাজারের কুতুপালং উখিয়া শরণার্থী শিবিরের রোহিঙ্গা প্রতিনিধি দল নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরে পৌঁছেছে গত শনিবার যেখানে তাদের জন্য তৈরি করা হয়েছে ‘স্বপ্নপুরী’ নামে আশ্রয়ণ প্রকল্প। নোয়াখালীর ডিসি খোরশেদ আলম খাঁন জানান, শনিবার বিকাল ৫টায় ৪০ সদস্যের দলটি ভাসানচরে পৌঁছায়। সেখানে রোহিঙ্গা শরণার্থী পুনর্বাসন প্রকল্পের পরিচালক কমোডোর আবদুল্লাহ আল মামুন চৌধুরী তাদের স্বাগতম জানান।
শনিবার ভোরে দুটি বাসে করে সেনাবাহিনীর তত্ত্বাবধানে দলটি কক্সবাজার থেকে চট্টগ্রামের পথে যাত্রা করে। সেখান থেকে বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে জলযানে করে তারা ভাসানচরে পৌঁছান। ডিসি খোরশেদ বলেন, প্রতিনিধি দলটি মঙ্গলবার পর্যন্ত ভাসানচরে অবস্থান করবে। দলের সদস্যরা ভাসানচর রোহিঙ্গাদের বসবাসের জন্য উপযুক্ত কিনা তা যাচাই করে করে দেখবেন। এ বিষয়ে বাংলাদেশ সরকারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মাহবুব আলম তালুকদার বলেন, প্রতিনিধি দলে রোহিঙ্গা নেতা ছাড়াও দুইজন নারী সদস্য রয়েছেন। ভাসানচরে তারা দুইদিন দুই রাত অবস্থান করে সেখানে কী ধরনের সুযোগ-সুবিধা গড়ে তোলা হয়েছে এবং দ্বীপটি বসবাসের জন্য কেমন তা নিজেদের চোখে দেখবেন।
কক্সবাজারের শরণার্থী শিবির ও তার বাইরে অবস্থান নিয়ে থাকা প্রায় ১১ লাখ রোহিঙ্গাকে নিয়ে নানা সামাজিক সমস্যা সৃষ্টির প্রেক্ষাপটে তাদের একটি অংশকে হাতিয়ার কাছে মেঘনা মোহনার বিরান দ্বীপ ভাসান চরে স্থানান্তরের এই পরিকল্পনা নিয়েছে সরকার।





















