১২:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু।

মোঃ কামরুল হাসান কাজল কুড়িগ্রাম প্রতিনিধিঃ
  • প্রকাশ : ০২:০৭:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
  • / 35

জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ। 

মোঃ কামরুল হাসান কাজল কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে অটোরিকশার চাপায় খোকন হাসান (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।আজ সোমবার (৭ জুলাই ) দুপুরে উপজেলার তিলাই ইউনিয়নের কালাচান মোড়ে এ দুর্ঘটনা ঘটে। হাসান তিলাই ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুর গ্রামে আব্দুল করিমের ছেলে। সে তিলাই ইউনিয়নের দারুল কুরআন বালক-বালিকা নূরানী মাদ্রাসার দ্বিতীয় জামাতের শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, দুপুরে বিরতির সময় হাসান মাদ্রাসা থেকে বের আইস ললিপপ ও খেলনা কিনতে দোকানে যায়। সেখান থেকে ফেরার পথে দ্রুতগতির একটি অটোরিকশা তাকে চাপা দেয়। এতে সে মারাত্মক আহত হয়ে ঘটনাস্থলে মারা যায়। পরে তাকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর জরুরি বিভাগের কর্তব্যরত ডিএমএফ বিদ্যুৎ ইসলাম বলেন, হাসান নামের শিশুটিকে মৃত অবস্থায় জরুরি বিভাগে আনা হয়েছিল। তার মাথার পেছন দিকে ক্ষত ছিল। রাস্তায় তার মৃত্যু হয়েছে।

ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ বলেন, সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া শিশুর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। দাফনের জন্য মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। অটোরিকশা চালক পলাতক রয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু।

প্রকাশ : ০২:০৭:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫