করোনায় আরও ৩৬ জনের মৃত্যু
- প্রকাশ : ১১:০৪:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২০
- / 61
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে চার হাজার ৫৫২ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ৮৯২ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ২৯ হাজার ২৫১ জনে।
মঙ্গলবার ( ৮ সেপ্টেম্বর) বিকেলে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন তিন হাজার ২৩৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন দুই লাখ ২৭ হাজার ৮০৯ জন। সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৯৪টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৫ হাজার ১৪২টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৯৭৩টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১৬ লাখ ৫৯ হাজার ৬৯৭টি।





















