০৭:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বাগেরহাটের বাধালে জাতীয় শোক দিবস উপলক্ষে মিলাদ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৫:১১:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২০
- / 38
ইলিয়াস সরদার,বাগেরহাট
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জিদান যুব কল্যাণ সংস্থার উদ্যোগে মাক্স বিতরণ, মিলাদ মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) বাগেরহাটের কচুয়া উপজেলার বাধাল বাজারে এই কর্মসূচি পালন করা হয়।
জিদান যুব কল্যাণ সংস্থার সভাপতি ও সাবেক ইউপি সদস্য শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবাগত অফিসার ইন চার্জ(ওসি)মোঃ মনিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসি তদন্ত সরদার ইকবাল হোসেন,কচুয়া থানার আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম শোকরানা বালী আজাদ,কচুয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাজী সাইফুজ্জামান সাঈদ,উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক পুলিন বিহারী সাহা, বীর মুক্তিযোদ্ধা নিমাই চন্দ্র দাস,বীর মুক্তিযোদ্ধা শেখ শুকুর আলী, বাধাল ইউনিয়নের যুবলীগের সভাপতি মোল্লা মাহফুজুর রহমান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,সজল দিদার,বুলু দিদার, আরতী রানী মিস্ত্রী, রুহুল মোল্লা,টুকু শেখ, বাসার শেখ,সাংবাদিক ইলিয়াস,নাহিদ শেখ,বাদল শেখ, মেহেদি মোল্লা, সুজন শেখ,এস আই সালেহ ও সাংবাদিকবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ‘৭৫ এর ১৫ আগষ্ট আমরা স্বপরিবারে হারিয়েছি বাংলাদেশের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। একটি বৈষম্যহীন সুখী সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে যে মানুষটি নিজের জীবনকে স্বপরিবারে উৎসর্গ এবং আত্মত্যাগ করেছেন, আসুন ত্যাগের এই মহিমান্বিত দিনে আমরা বঙ্গবন্ধুসহ ১৫ আগষ্ট এর সকল শহীদদের জন্যে দোয়া করি। আলোচনা শেষে ‘৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ তার পরিবারের নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়।





















