০৩:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
যশোরের শার্শায় ফেন্সিডিল সহ যুবক আটক
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ১০:৪০:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২০
- / 43
নজরুল ইসলাম,বেনাপোল প্রতিনিধি
যশোরের শার্শা উপজেলার পুটখালি ইউনিয়নের সেতাই বালুন্ডার পাকা রাস্তার উপর থেকে ৭০ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ এক যুবক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাঁগ আঁচড়া তদন্ত কেদ্রের পুলিশ।
আটককৃত আসামি- আলি আহম্মেদ হাওলাদার (২৭) সে পিরোজপুর জেলার পিরোজপুর থানার দক্ষিণ নামাজপুর এলাকার মৃত শাহাজান হাওলাদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেয়ে গোগা-পুটখালি ইউনিয়নের সেতাই বালুন্ডা এলাকায় অভিযান পরিচালনাকালে এসময় পাকা রাস্তার উপর থেকে আলি আহম্মেদ নামে এক মাদক ব্যাবসায়ী যুবককে ৭০ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ আটক করা হয়।
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস বলেন, আটকৃত যুবক মাদক ব্যাবসায়ীকে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হবে, এবং সেখান থেকে আদালতে প্রেরণ করা হবে।
























