বগুড়া শেরপুর উপজেলা আওয়ামী দোসর শুভ ইমরান আশুলিয়া থেকে গ্রেফতার।
- প্রকাশ : ১২:২৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
- / 43
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
মোঃ মিজানুর রহমান শেরপুর বগুড়া প্রতিনিধি:-
বগুড়া শেরপুর উপজেলার সাবেক পৌর কাউন্সিলর ও সাবেক পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শুভ ইমরান গ্রেফতার।বাংলাদেশের দুবাই খ্যাতো আশুলিয়া থেকে গ্রেফতার হয়েছেন বগুড়া শেরপুর উপজেলার সাবেক কাউন্সিল শুভ ইমরান।তাকে শেরপুরে অস্ত্র ও বিস্ফোরক মামলা সহ মোট ৪ টি মামলায় গ্রেফতার করে শেরপুর থানা পুলিশ।
তিনি বিগত আওয়ামী লীগ সরকারের প্রতিটি নির্বাচনে ভোট ডাকাতি সহ শেরপুরের নানা অপরাধের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। তিনি সেই সময়ের তিনবারের এমপি হাবিবুর রহমান ওরফে মোলাই এসপির সহচর ছিলেন বলতে গেলে তার স্বস্পর্শে এসে রাতারাতি বনী যান বড় আওয়ামী ক্যাডার ও হয়ে যান জিরো থেকে হিরো।টাকা,জনবল তার হাতের মুঠোয় শুরু হয় নৈরাজ্য।
এবং হয়ে যান এত অল্প বয়সে পৌর কাউন্সিলর। তার প্রোপাকান্ডে অনেক মানুষ ভয়ে জীবন কাটিয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি সাধারণ ছাত্র জনতার উপর দফায় দফায় আক্রমণ চালান। ৫ আগষ্ট স্বৈরশাসক আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি গা ঢাকা দেন দুবাইয়ে।তবে সেটা যে বাংলাদেশের আশুলিয়া দুবাই তা পুলিশ গ্রেফতারের পর বুঝতে পারে সাধারণ জনগন।




















