১২:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে আলিম পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে ৬ শিক্ষার্থী বহিষ্কার।

মোঃ কামরুল হাসান কাজল কুড়িগ্রাম প্রতিনিধিঃ
  • প্রকাশ : ০৬:৪৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
  • / 31

জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।

মোঃ কামরুল হাসান কাজল কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আলিম পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে ভূরুঙ্গামারী ফাজিল ডিগ্রি মাদ্রাসা পরীক্ষা কেন্দ্র থেকে ৬ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার ভূরুঙ্গামারী ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপ জন মিত্র তাদের বহিষ্কার করেন।

বহিষ্কৃত ৬ শিক্ষার্থীর মধ্যে ভূরুঙ্গামারী ফাজিল মাদ্রাসার ২ জন এবং চর বারুইটারী আলিম মাদ্রাসার ৪ জন। বহিষ্কৃতরা হলো ছামিউল ইসলাম, ইয়াসিন আরাফাত সজিব, শফিউল ইসলাম, মোজাহিদ হোসেন লিঙ্কন, মোফাজ্জল হোসেন ও সিমা খাতুন।

ভূরুঙ্গামারী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মাওলানা আলতাফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্তদের মধ্যে ৫ জনকে তল্লাশি করে মোবাইল ফোন এবং ১ জনের কাছে নকল পাওয়ায় উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের নির্দেশে বহিষ্কার করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপ জন মিত্র জানান, অসদুপায় অবলম্বনের দায়ে ৬ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। পরীক্ষায় যেকোনো ধরনের অসদুপায় অবলম্বন বা পরীক্ষার সার্বিক শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

Please Share This Post in Your Social Media

কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে আলিম পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে ৬ শিক্ষার্থী বহিষ্কার।

প্রকাশ : ০৬:৪৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫