০৩:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
শার্শায় পাটের বস্তার ভেতরে প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করায় ১০ হাজার টাকা জরিমানা
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৩:৪৬:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২০
- / 37
মোঃ নজরুল ইসলাম,যশোর
শার্শায় পাটের বস্তার ভেতরে প্লাস্টিকের ব্যাগ ব্যবহারের অপরাধে নাভারন সাতক্ষীরা মোড়ে রুপালী এগ্রো এন্ড রাইস মিল নামে একটি অটো রাইস মিলে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার রাত ৯ সময় শার্শা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভুমি) রাসনা শারমিন মিথি এ জরিমানা করেন।
১১১
ভ্রাম্যমান আদালতের নিবার্হী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) রাসনা শারমিন মিথি বলেন পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামুলক ব্যবহার আইন ২০১০ এ জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত কে সহায়তা করেন পাট পরিদর্শক এবং পুলিশ ।
তিনি আরো বলেন পরিবেশকে বাঁচাতে হলে প্লাস্টিকের বদলে পাটজাত পন্য ব্যবহারের বিকল্প নেই।
























