১২:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
মেহেরপুর গাংনী থানা পুলিশের অভিযানে ৫ আসামি গ্রেফতার।
আল আমিন মেহেরপুর।
- প্রকাশ : ০৩:১৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
- / 35
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
আল আমিন মেহেরপুর।
মেহেরপুরের গাংনী থানা পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় পাঁচজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। উপজেলার বিভিন্ন স্থানে পৃথক পৃথক অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
এদের মধ্যে দুইজন মাদক মামলা এবং তিনজন গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি।
গ্রেফতারকৃতরা হলো-গাংনী উপজেলার জুগিন্দা গ্রামের লিটন আলীর ছেলে মুন্না আলী (২০), একই গ্রামের আঃ মজিদের ছেলে মিনজারুল ইসলাম (৩৫), (মাদক মামলায় গ্রেফতার) অলিনগর গ্রামের সুলতান মাহমুদের ছেলে আবুল কালাম আজাদ (৩৯), চিৎলা গ্রামের হোচেন আলীর ছেলে হাসমত আলী (৩০) ও দিঘলকান্দী গ্রামের ফোরকান আলীর মেয়ে নাজেরা বেগম (৩৭) (গ্রেফতারী পরোয়ানা মুলে গ্রেফতার)।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামিদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।




















