০৭:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশ বরন্য শিল্পপতি শেখ মমিন উদ্দিন আর নেই

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৬:৫৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২০
  • / 48
মোঃ নজরুল ইসলাম,শার্শা(যশোর)  
বাংলাদেশের অন্যতম আধুনিক ট্যানারি এসএএফ লেদার ইন্ডাস্ট্রিজ,আকিজ ফুটওয়্যার ও গোন্ডেন-আকিজ ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক শেখ মমিন উদ্দিন (৬৩) সিআইপি করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেছেন। সোমবার ঢাকা মগবাজারস্থ তাদের প্রতিষ্ঠিত আদ-দ্বীন হাসপাতালে ভেন্টিলেশনে থাকা অবস্থায় বিকাল সাড়ে পাঁচটায় তার মৃত্যু হয়।
শেখ মমিন উদ্দিন দেশের বরেণ্য শিল্পপতি আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা মরহুম শেখ আকিজ উদ্দিনের দ্বিতীয় পুত্র ও যশোর-১ (শার্শা) আসনের জাতীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের মেজ ভাই। তিনি তিন সন্তানের জনক। প্রসঙ্গত, তাঁর মরহুম পিতা লেদার টেকনোলজির উপর তাঁকে ইংল্যান্ড থেকে পড়ায়ে তাঁর হাতে তুলে দেন বাংলাদেশের অন্যতম আধুনিক ট্যানারি এস এ এফ লেদার ইন্ডাস্ট্রিজ (নওয়াপাড়া-যশোর) ও আকিজ ফুটওয়্যার (আশুলিয়া-সাভার) এবং গোন্ডেন-আকিজ ফুটওয়্যারের (রুপদিয়া-যশোর) ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব।
চামড়া শিল্পে অবদানের স্বীকৃতিস্বরূপ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে একাধিকবার “স্বর্ণ ট্রফি” গ্রহণ করেছেন। তাঁরা দশ ভাই,পাঁচ বোন।পনের ভাইবোনের মধ্যে এক অনুকরণীয় মানবিক চরিত্রের অধিকারী,সাদা মনের মানুষ ছিলেন শেখ মমিন উদ্দিন। মরহুমের প্রথম জানাজা মঙ্গলবার সকাল ১০টা এসএএফ ইন্ডাস্ট্রি নওয়াপাড়া ও দ্বিতীয় জানাজা দুপুর ১২ টা বেজেরডাঙ্গা-ফুলতলা পিতার কবর সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সুত্র নিশ্চিত করেছেন।
তার অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন শার্শা উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ, বেনাপোল পৌর ছাত্রলীগ বেনাপোল একতা প্রেসক্লাব।

Please Share This Post in Your Social Media

দেশ বরন্য শিল্পপতি শেখ মমিন উদ্দিন আর নেই

প্রকাশ : ০৬:৫৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২০