১১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গরীবের কথা কেউ শোনেনা” এভাবেই বললেন মাগুরায় প্রেমিকের বাড়িতে অনশন করা তরুণী জিনিয়া।

তৌহিদ মাগুরা।
  • প্রকাশ : ০২:১৪:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • / 28

জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।

তৌহিদ, মাগুরা জেলা প্রতিনিধি।

মাগুরায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে অনশন করেছেন এক তরুণী। ঘটনাটি ঘটেছে জেলা মহম্মদপুর উপজেলার মৌশা গ্রামের বাসিন্দা জিনিয়া খাতুন ও মাগুরা পৌর এলাকার দেড়ুয়া গ্রামের আব্দুল হাই বিশ্বাসের ছেলে আগুন বিশ্বাসকে নিয়ে। জানা যায়, বুধবার সকালে হঠাৎ আগুনের বাড়ির সামনে এসে অবস্থান নেন জিনিয়া খাতুন।

দাবি করেন, আগুনের সঙ্গে তার দীর্ঘ ছয় বছরের প্রেমের সম্পর্ক ছিল। এ সময়ে একাধিকবার শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন তারা বলে অভিযোগ করেন তিনি। এছাড়া বিভিন্ন অজুহাতে তার কাছ থেকে পর্যায়ক্রমে প্রায় দুই লাখ টাকা নেয়ার অভিযোগও আনেন জিনিয়া।

জিনিয়া খাতুন বলেন,“দীর্ঘ ছয় বছর ধরে আগুনের সঙ্গে আমার সম্পর্ক। বিয়ের আশ্বাস দিয়ে টাকা নিয়েছে এবং আমাকে ব্যবহার করেছে। এখন সে পিছিয়ে যাচ্ছে। আমি তার বাড়ির সামনে বসে আছি—বিয়ে না করলে আইনের সাহায্য নেব এবং তাকে উপযুক্ত শাস্তি পেতে হবে।”

অন্যদিকে, অভিযুক্ত আগুন বিশ্বাস ও তার পরিবার অভিযোগ অস্বীকার করেছেন। তারা দাবি করেন, এগুলো সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আগুনের পরিবারের সদস্যরা বলেন, “এ ধরনের কোনো সম্পর্ক ছিল না। ষড়যন্ত্রমূলকভাবে আমাদের ছেলে ও পরিবারকে জড়ানোর চেষ্টা চলছে।” ঘটনা জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেক স্থানীয় মানুষ জড়ো হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

এ বিষয়ে সদর থানার এক কর্মকর্তা বলেন,
“বিষয়টি নিয়ে আমাদের কাছে কোন অভিযোগ আসেনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”এদিকে, অনশনরত তরুণী জানিয়েছেন, বিয়ে না হওয়া পর্যন্ত তিনি অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। অপরদিকে আগুনের পরিবার দাবি করছে, প্রয়োজন হলে আইনি ব্যবস্থা নেয়া হবে। ঘটনাকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা ও উত্তেজনা বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

গরীবের কথা কেউ শোনেনা” এভাবেই বললেন মাগুরায় প্রেমিকের বাড়িতে অনশন করা তরুণী জিনিয়া।

প্রকাশ : ০২:১৪:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫