০৪:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হাইকোর্ট বিভাগে ২২ অতিরিক্ত বিচারককে স্থায়ী নিয়োগ দিল রাষ্ট্রপতি।

মো: মেজবাহ উদ্দিন স্টাফ রিপোর্টার।
  • প্রকাশ : ০৮:৩১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • / 20

জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।

মো: মেজবাহ উদ্দিন স্টাফ রিপোর্টার।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুসারে এবং প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ২২ জন অতিরিক্ত বিচারককে স্থায়ী বিচারক হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৪ থেকে মঙ্গলবার (১১ নভেম্বর ২০২৫) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, “মহামান্য রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুসারে বাংলাদেশের প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের নিম্নবর্ণিত ২২ (বাইশ) জন অতিরিক্ত বিচারককে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারক হিসেবে নিয়োগদান করেছেন।

১. বিচারপতি মোঃ গোলাম মর্তুজা মজুমদার ২. বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন ৩. বিচারপতি মোঃ মনসুর আলম ৪. বিচারপতি সৈয়দ জাহেদ মনসুর ৫. বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজা ৬. বিচারপতি মোঃ যাবিদ হোসেন ৭. বিচারপতি মুবিনা আসাফ ৮. বিচারপতি কাজী ওয়ালিউল ইসলাম ৯. বিচারপতি আইনুন নাহার সিদ্দিকা ১০. বিচারপতি মোঃ আবদুল মান্নান ১১. বিচারপতি তামান্না রহমান খালিদী
১২. বিচারপতি মোঃ শফিউল আলম মাহমুদ ১৩. বিচারপতি মোঃ হামিদুর রহমান ১৪. বিচারপতি নাসরিন আক্তার
১৫. বিচারপতি সাথীকা হোসেন ১৬. বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেন ১৭. বিচারপতি মোঃ তৌফিক ইনাম ১৮. বিচারপতি ইউসুফ আব্দুল্লাহ সুমন ১৯. বিচারপতি শেখ তাহসিন আলী ২০. বিচারপতি ফয়েজ আহমেদ
২১. বিচারপতি মোঃ সগীর হোসেন ২২. বিচারপতি শিকদার মাহমুদুর রাজী

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, এই নিয়োগ শপথ গ্রহণের তারিখ হতে কার্যকর হবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটি জারি করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব। পাশাপাশি, সদয় অবগতি ও প্রয়োজনীয় কার্যার্থে প্রতিটি নিযুক্ত বিচারকের দপ্তরে প্রজ্ঞাপনের অনুলিপি প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

হাইকোর্ট বিভাগে ২২ অতিরিক্ত বিচারককে স্থায়ী নিয়োগ দিল রাষ্ট্রপতি।

প্রকাশ : ০৮:৩১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫