১১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
শ্রীপুরে ডাকাতি করতে এসে অস্ত্র ফেলে পালালো ডাকাতদল।
তৌহিদ,মাগুরা প্রতিনিধি:
- প্রকাশ : ০২:৪০:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
- / 22
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
তৌহিদ,মাগুরা প্রতিনিধি:
মাগুরা জেলার শ্রীপুর উপজেলায় ডাকাতি করতে এসে অস্ত্র ফেলে পালালো ডাকাতদল
বুধবার ১৯ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে মাগুরার শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়নের কোদলা ও আমলসারের মাঝামাঝি স্থানে এই ডাকাতির ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি এনজিও প্রতিষ্ঠানে কর্মরত এক কর্মীর কাছ থেকে ডাকাতদল টাকা–পয়সা ছিনিয়ে নেয়। ডাকাতির সময় আশপাশের লোকজন ঘটনাস্থলের দিকে এগিয়ে এলে ডাকাতরা ভয়ে তাদের সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্র ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়।
হঠাৎ এই ঘটনায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে। ঘটনার পর এলাকাবাসী ডাকাতদের ফেলে যাওয়া অস্ত্র উদ্ধার করতে পুলিশে খবর দেয়।
পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে অস্ত্রটি জব্দ করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনার সঙ্গে জড়িতদের আটক করতে অভিযান চলছে বলে জানিয়েছে শ্রীপুর থানা পুলিশ।




















