০৭:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চাটখিলে নবাগত নোয়াখালী জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০২:০১:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২০
  • / 39
মোজাম্মেল হক, নোয়াখালী
নবাগত নোয়াখালী জেলা প্রশাসক মোঃ খোরশেদ আলম খান এর আগমন উপলক্ষে সোমবার বিকেলে চাটখিল উপজেলা সভাকক্ষে এক মতবিনিময় সভার 
আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ দিদারুল আলম। 
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নবাগত জেলা প্রশাসক মোঃ খোরশেদ আলম খান, চাটখিল উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, পৌর মেয়ের মোহাম্মদ উল্যাহ পাটোয়ারী, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা  আনোয়ারুল ইসলাম, চাটখিল  প্রেসক্লাব সভাপতি মোঃ হাবিবুর রহমান,  নোয়াখালী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মাসুদুর রহমান শিপন , জেলা পরিষদের সদস্য ইমরুল  চৌধুরীর রাসেল,  উপজেলা ভাইস চেয়ারম্যান আলী তাহের ইভু, মহিলা ভাইস চেয়ারম্যান  রোজী শাহীন প্রমুখ। সভায় বক্তারা চাটখিল উপজেলাকে একটি  আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলার জন্য জেলা প্রশাসক সার্বিক সহযোগিতা কামনা করেন।জেলা প্রশাসক মোঃ খোরশেদ আলম খান তার বক্তব্যে বলেন চাটখিল উপজেলার উন্নয়নে তিনি সার্বিক সহযোগিতা করবেন। মতবিনিময় সভায় উপজেলার সকল সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, মুক্তিযোদ্ধা ও সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

চাটখিলে নবাগত নোয়াখালী জেলা প্রশাসকের মতবিনিময় সভা

প্রকাশ : ০২:০১:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২০