গাংনীতে ‘স্বাস্থ্য সেবাই করণীয়’ শীর্ষক সাধারণ সভা অনুষ্ঠিত।
- প্রকাশ : ০৬:৩১:০৯ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
- / 24
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
মোঃ আবু সালে।
গাংনী উপজেলায় স্বাস্থ্যসেবার মানোন্নয়নে করণীয় বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে ‘স্বাস্থ্য সেবাই করণীয়’ শীর্ষক এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ নভেম্বর ২০২৫) সকাল ৭টায় দারুল ইয়াতীম মাদ্রাসা প্রাঙ্গনে গাংনী উপজেলা স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে এই সুধী সমাবেশের আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক মাওলানা আবুল হাসেম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলার স্বনামধন্য চিকিৎসক ও NDF সভাপতি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা কর্মপরিষদ সদস্য ডা. আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মো. রবিউল ইসলাম, আব্দুল মজিদ, সংসদ সদস্য প্রার্থী মো. নাজমুল হুদা, মো. শফিকুল ইসলামসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে ডা. আব্দুস সালাম বলেন, “সুস্বাস্থ্যই সকল সুখের মূল। সুস্থ থাকতে হলে রাসূল (সা.)-এর আদর্শ অনুসরণ করতে হবে। কম খাও, হালাল রিজিক অন্বেষণে পরিশ্রম করো।” তিনি আরও বলেন, স্বাস্থ্যসেবার মাধ্যমে অসুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের আস্থা অর্জন করতে হবে।
সভাপতির বক্তব্যে অধ্যাপক মাওলানা আবুল হাসেম পেশাদারিত্ব বজায় রেখে সমাজের সকল মানুষের দুঃখ-দুর্দশায় পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং সকল সুধীজনের প্রতি ঐক্যবদ্ধভাবে কাজ করার অনুরোধ জানিয়ে সাধারণ সভার সমাপ্তি ঘোষণা করেন।




















