০৩:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
টাঙ্গাইলের কালিহাতীতে ব্যাটারি চালিত ইজি বাইকের নিচে পড়ে শিশু নিহত
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০১:৫৮:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২০
- / 60
মোঃ শরিফুল ইসলাম,টাঙ্গাইল
টাঙ্গাইলের কালিহাতীতে ব্যাটারি চালিত ইজি বাইকের নিচে পড়ে চার বছরের এক শিশু নিহত হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) দুপুর দিকে কালিহাতী উপজেলার মালতী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু ওই গ্রামের লতিফের মেয়ে তানহা (৪)।
এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান শুকুর মামুদ বলেন, নিহত শিশুটির মা মালতী ব্রীজপাড় হতে একটু সামনে রাস্তার পাশে বসে পাট ছিলছিলো। এসময় শিশুটি রাস্তার অন্য পাশ থেকে দৌড়ে আরেক পাশে তার মায়ের কাছে যাওয়ার সময় একটি চলতি ইজিবাইকের নিচে পড়ে তাৎক্ষণিক মারা যায়। নিহত শিশুটির পরিবারের সদস্যরা আইনি সহায়তা না নেওয়ার কথা জানালে লাশটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।


























