গাংনীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১
- প্রকাশ : ১০:০৪:৫১ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
- / 23
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
আল আমিন মেহেরপুর গাংনী।
মেহেরপুরের গাংনী উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় রানা আহমেদ (১৭) নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার দুপুরে উপজেলার সাহেবনগর তালতলা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রানা আহমেদ বামন্দী ইউনিয়নের নিশিপুর গ্রামের মো. হামিদুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রানা আহমেদ সাহেবনগর এলাকা থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে মোটরসাইকেলে করে যাওয়ার সময় তালতলা মোড়ে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাঁঠাল গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বামন্দী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহ আলম বলেন, রানা মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও পথে তিনি মারা যান।
এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




















