১২:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গাংনীতে পুকুরে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু।

আল আমিন মেহেরপুর। 
  • প্রকাশ : ০৭:৪৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • / 24

জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।

আল আমিন মেহেরপুর। 

মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের কসবা গ্রামে পুকুরে ডুবে আইমান আলী (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার সকালে  বাড়ির পাশে পুকুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত আইমান কসবা গ্রামের মো. বশির মীরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে খেলার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় শিশু আইমান। দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের সহযোগিতায় খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরের পানি ঘোলা দেখতে পেয়ে সন্দেহ হয়। পরে স্থানীয়রা পুকুরে নেমে শিশুটিকে উদ্ধার করেন।

গুরুতর অবস্থায় তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তাসমেরী খাইরুন নাহার বলেন, “তিন বছর বয়সী শিশু আইমানকে হাসপাতালে আনা হলে মৃত অবস্থায় পাই।”

ধানখোলা ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য রেজাউল ইসলাম ঘটনাটি নিশ্চিত করে বলেন, “স্থানীয়রা দ্রুত হাসপাতালে নিলেও শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি।”

এ ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

গাংনীতে পুকুরে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু।

প্রকাশ : ০৭:৪৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫