গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের বিএনপি’র ৩০০ নেতা – কর্মী জামাতে যোগদান।
- প্রকাশ : ০৭:৫৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
- / 25
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
মোঃ আবু সালেহ্।
গাংনী উপজেলা তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের পলাশী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে জামাআতে ইসলামীর এক বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে বিএনপির তিনশত নেতাকর্মী একত্রে জামাআতে যোগদান করেন।

সমাবেশের প্রধান অতিথি জামাআতে ইসলামির মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব নাজমুল হুদা, উপজেলা আমির জনাব ডাঃ রবিউল ইসলাম ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন। উক্ত সমাবেশে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা কাজী রুহুল আমিন, রাজনৈতিক সেক্রেটারি, মেহেরপুর জেলা, গাংনী উপজেলা সেক্রেটারি, মাওলানা জাহাঙ্গীর আলম,সভাপতিত্ব করেন, তেতুলবাড়িয়া ইউনিয়ন আমির জনাব মতিউর রহমান।
বিএনপি থেকে জামাআতে যোগদানকারী শাহআলম বলেন,আমরা বিগত দিনগুলোতে বড় দুইদলের ক্ষমতার অপব্যবহার টের পেয়েছি। তাই পরিবর্তিত বাংলাদেশে ন্যায়- ইনসাফ ভিত্তিক সরকার দেখতে চাই। তাই আমরা তিন শত নেতা কর্মী সজ্ঞানে জামাআতে যোগ দিয়েছি।
আমাদের ম্যান্ডেড হবে দাঁড়িপাল্লা প্রতীক। প্রধান অতিথির বক্তব্যে জনাব নাজমুল হুদা বলেন, আমাদের একটা স্লোগান, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই।দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই। সকল নেতাকর্মী দাঁড়িপাল্লা স্লোগানে পরিবেশ মুখরিত করে তোলে।




















