০৮:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
শেরপুর উপজেলা নির্বাহী অফিসার হিসাবে নিয়োগ পেয়েছেন এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ।
মোঃ মিজানুর রহমান শেরপুর বগুড়া।
- প্রকাশ : ১০:৩৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
- / 20
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
মোঃ মিজানুর রহমান শেরপুর বগুড়া প্রতিনিধি।
বুধবার (২৬ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ সচিব আমিনুর ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানা গেছে।তিনি শেরপুর উপজেলার বর্তমান নির্বাহী অফিসার মো. মনজুরুল আলমের স্থলাভিষিক্ত হবে। প্রজ্ঞাপনে তাকে আগামী রবিবার (৩০ নভেম্বর) এর মধ্যে বদলীকৃত কর্মস্থলে যোগদানের কথা বলা হয়েছে।
এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ বগুড়া জেলার গাবতলী উপজেলার সহকারি কমিশনার (ভূমি) হিসাবে কর্মরত ছিলেন। সম্প্রতি তিনি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন এর মেরিন সেফটি বিভাগের স্পেশাল অফিসার হিসাবে বদলী হয়েছিলেন।
এম আব্দুল্লাহ ইবনে মাসুদ ৩৭ তম বিসিএসের মাধ্যমে সহকারি কমিশনার হিসাবে নিয়োগ লাভ করেন। তিনি বগুড়ার গাবতলী উপজেলার সহকারি কমিশনার (ভূমি) হিসাবে ২০২৪ সালের ২০ অক্টোবর যোগদান করেছিলেন।




















