সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- প্রকাশ : ১০:৪৩:০০ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
- / 33
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
মোঃ মুজাহিদুল ইসলামঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় গাজীপুরের ৪৫ নং ওয়ার্ড সরকার বাড়ী রোড বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার( ৫ ই ডিসেম্বর ২০২৫ ইং) সন্ধ্যায় গাজীপুর মহানগর ৪৫ নং ওয়ার্ড পূর্ব আরিচপুর সরকার বাড়ী রোডে বিএনপির দলীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে বিএনপির অঙ্গ সংগঠন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৪৫ নং ওয়ার্ড বিএনপি নেতা মোঃ হযরত আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন ৪৫ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন সাজ্জাদ। অনুষ্ঠান সার্বিক সহযোগিতা করেন ৪৫ নং ওয়ার্ড বিএনপির ত্যাগী নেতা মোঃ শহীদুল ইসলাম শহীদ।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৪৫ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো আলী আকবর। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এডভোকেট মোঃ শহীদুল ইসলাম শহীদ – আইন বিষয়ক সম্পাদক গাজীপুর মহানগর বিএনপি, মোঃ বিল্লাল হোসেন সানী৪৫ নং ওয়ার্ড বিএনির সাংগঠনিক সম্পাদক, মোঃ মামুন পাঠান – ৪৫ নং ওয়ার্ড বিএনির সাবেক সাংগঠনিক সম্পাদক, মোঃ গোলাম কিবরিয়া মিতু -সাকেক যুগ্ম সাধারণ সম্পাদক ৪৫ নং ওয়ার্ড বিএনপি, মোঃ ফারুক গাজী সাবেক সভাপতি-৪৫ নং ওয়ার্ড বিএনির, গোলাপ মিয়া যুগ্ম সাধারণ সম্পাদক টঙ্গী পূর্ব থানা শ্রমিকদল। এছাড়াও উপস্থিত ছিলেন ৪৫ নং ওয়ার্ড বিএনপি নেতা মোঃ হারুন অর রশিদ, মোঃ শাহ আলম, ডাক্তার সুমন, মোঃ মামুন, নাজিম, জাহাঙ্গীর, খোরশেদ প্রমূখ।
সন্ধ্যার আগেই বিভিন্ন শ্রেণি পেশার হাজার হাজার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামী, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এ দোয়া অনুষ্ঠানে অংশ নেন। বেগম জিয়া’র সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করেন টঙ্গী জামিয়া নুরিয়া মাদ্রাসার খতিব মুফতি মাকসুদুর রহমান ও মসজিদুল আকসা জামে মসজিদের খতিব মাওলানা রিয়াজুল ইসলাম। এর আগে বেগম খালেদা জিয়া’র দ্রুত আরোগ্য কামনা করে বক্তব্য রাখেন, বক্তারা বলেন ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ থেকে ২০২৬ সাল পর্যন্ত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাংলাদেশের গণতন্ত্র, রাষ্ট্রগঠন, আন্দোলন-সংগ্রাম ও গণতন্ত্র রক্ষায় অসামান্য অবদান তুলে ধরে বলেন-গণতন্ত্র প্রতিষ্ঠা ও টিকিয়ে রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তারা জানান, সারাদেশে দল-মত নির্বিশেষে সব শ্রেণিপেশার মানুষ বেগম জিয়ার সুস্থতার জন্য দোয়া করছেন, দেশ-বিদেশের মানবাধিকারকর্মী ও রাষ্ট্রপ্রধানরাও তার আরোগ্য কামনায় প্রার্থনা জানিয়েছেন। বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রতীক দেশপ্রেমিক নেত্রী। যার জন্য দেশবাসী দুই হাত তুলে দোয়া করছে, অনেকেই তার সুস্থতার জন্য রোজা রাখছেন, নফল নামাজ আদায় করছেন, মসজিদ-মন্দির-গির্জায় প্রার্থনা করছেন। তারা আরও বলেন, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকেও বেগম খালেদা জিয়াকে দেশের সর্বোচ্চ সম্মানিত ব্যক্তিত্ব হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে।
বক্তারা স্মরণ করেন-শহীদ জিয়াউর রহমান ছিলেন প্রকৃত দেশপ্রেমিক, যার আদর্শে অনুপ্রাণিত হয়ে বেগম খালেদা জিয়া দেশের জন্য আজীবন কাজ করেছেন এবং জনগণ তাকে তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন। মোনাজাতের সময় হাজারো কণ্ঠে ‘আল্লাহুম্মা আমিন’ ধ্বনিতে চারদিক মুখরিত হয়ে ওঠে। এসময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অনেককে চোখের পানি ফেলে কান্না করতে দেখা গেছে । তবারক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।




















