০৮:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
সাবেক ইউপি চেয়ারম্যান শাকিরুজ্জামান রাখাল গ্রেপ্তার।
সবুজ বাসার।
- প্রকাশ : ১০:৫৯:৫১ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
- / 21
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
সবুজ বাসার।
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ৫নং বাহাদুরাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাকিরুজ্জামান রাখালকে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র জানায়, গত পরশুদিন রাতে রাজধানীর রমনা মডেল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
মিরপুর মডেল থানায় দায়ের করা মামলা (নম্বর—২৭, তারিখ: ২১ জুন ২০২৫) অনুযায়ী, তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯–এর ৮/৯/১২/১৩ ধারায় নাশকতাসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে। মামলার তদন্তে শাকিরুজ্জামান রাখালের সম্পৃক্ততার তথ্য পাওয়ার পর ৪ ডিসেম্বর ২০২৫ রমনা মডেল থানা এলাকার একটি স্থাপনা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে ৫ ডিসেম্বর তাকে আদালতে পাঠানো হয়।
এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশ বা শাকিরুজ্জামান রাখালের পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।




















