জামায়াতে ইসলামীর উদ্দ্যেগে নির্বাচনী প্রচারণা মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত।
- প্রকাশ : ০২:০৪:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
- / 25
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
তৌহিদ মাগুরা।
মাগুরায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্দ্যেগে নির্বাচনী প্রচারণা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১১ ডিসেম্বর সকাল ১১ টায় শহরের নোমানী ময়দানে প্রথমে নির্বাচনী প্রচারণা সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রচারণা সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলার সাবেক আমীর ও মাগুরা -১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল মতিন। এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাগুরা -২ আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক এম বি বাকের, মাগুরা জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক সাঈদ আহমেদ বাচ্চু সহ জেলার সর্বস্তরের নেতা ও সমর্থকবৃন্দ।
সমাবেশ শেষে একটি নির্বাচনী প্রচার মিছিল শহরের চৌরঙ্গী মোড়,ভায়না,ঢাকা রোড হয়ে আবার নোমানী ময়দানে এসে শেষ হয়। সভায় বক্তারা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্ত্রাস করেনা,দূর্নীতি করেনা। তারা এদেশে আল্লাহর আইন ও সৎ লোকের শাসন ব্যবস্হা চালু করতে চায়।আর এজন্যই আগামীতে মাগুরার দুইটি আসনে দাড়িপাল্লায় ভোট দিয়ে তাদেরকে দেশে আইনের শাসন প্রতিষ্ঠার সুযোগ দিতে হবে।তাহলে দেশে সবাই সুখী সুন্দর ভাবে বসবাস করতে পারবে।




















