মুজিবনগরে ১৯৯ বোতল নতুন ধরনের মাদকসহ র্যাবের হাতে আটক ১।
- প্রকাশ : ০৮:৪৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
- / 19
জাতীয় সাপ্তাহিক অন্যায়ে প্রতিবাদ।
আল আমিন মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুরের মুজিবনগর উপজেলায় র্যাবের অভিযানে ১৯৯ বোতল নতুন ধরনের নেশাজাতীয় মাদক উইনক্রিক্স (WINCEREX) সিরাপসহ মিনারুল ইসলাম (৫২) নামে এক মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ৬টার দিকে মুজিবনগর উপজেলার বল্লভপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মিনারুল ইসলাম মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের বাদল মন্ডলের ছেলে।
মেহেরপুর সিপিসি-৩, র্যাব-১২ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট ওয়াহিদুজ্জামান (এস), বিএন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বল্লভপুর গ্রাম দিয়ে মাদক পাচার হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানের সময় একটি ব্যাটারিচালিত পাখি ভ্যান তল্লাশি করে ১৯৯ বোতল নেশাজাতীয় মাদক উইনক্রিক্স সিরাপ উদ্ধারসহ মিনারুল ইসলামকে আটক করা হয়।
র্যাব জানায়, উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লাখ টাকা।
তিনি আরও জানান, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) ধারার সারণির ১৪(গ)/৪১ ধারায় মামলা দায়ের করে তাকে মুজিবনগর থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাবের পক্ষ থেকে জানানো হয়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।




















