০৭:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
লালমনিরহাটের কালীগঞ্জ রিপোর্টার্স ক্লাব এর ঈদ পুর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৩:৪৪:০০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২০
- / 39
ফারুক হোসাইন, লালমনিরহাট
লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার রিপোর্টার্স ক্লাব অস্হায়ী কার্যালয়ে ঈদ পুর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত ঈদপুর্ণমিলনী সভায় সভাপতিত্ব করেন মোকলেছুর রহমান টুকু সভাপতি,রিপোর্টার্স ক্লাব, রবিউল ইসলাম রয়েল সাধারণ সম্পাদক, মশিউর রহমান তরু সহ সভাপতি। হাসমত উল্ল্যা যুগ্ন সাধারণ সম্পাদক রিপোর্টার্স ক্লাব, জেসমুল হোসাইন শুভ সাংগঠনিক সম্পাদক রিপোর্টার্স ক্লাব, হাসানুজামান হাসান সদস্য রিপোর্টার্স ক্লাব,ওসমান গনি সদস্য রিপোর্টার্স ক্লাব,উক্ত সভায় রিপোর্টার্স ক্লাব এর সভাপতি মোকলেছুর রহমান টুকু বলেন দেশের এই মহামারী করোনা কালীন সময়ে সাংবাদিকদের কে অনেক কঠোর কাজ করতে হচ্ছে তাই সবাই কে দেখে শুনে চলতে হবে।
সাংবাদিকরা হলো জাতির বিবেক,সাংবাদিকরা কখনো অন্যায়ের কাছে মাথানত করেনা।
সত্য ঘটনা প্রকাশে বিভিন্ন জায়গায় সাংবাদিকরা আজ লাঞ্চিত ও হামলার শিকার হচ্ছে,এজন্য সাংবাদিকদের ঐক্যবদ্ধ হতে হবে।ঐক্যের কোন বিকল্প নাই।সকল সাংবাদিকদের মত পার্থক্য ভুলে এক হতে হবে।
সঠিক তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগীতার পাশাপাশি সমাজের অসহায়,অবহেলিত মানুষের পাশে দাড়াঁতে হবে।





















