০৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের অভিযানে ৩২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার।

মোঃ জাকির হোসেন কুড়িগ্রাম প্রতিনিধি।
  • প্রকাশ : ১০:০১:২৬ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • / 22

জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।

মোঃ জাকির হোসেন কুড়িগ্রাম প্রতিনিধি।

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১২ জানুয়ারি ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে ফুলবাড়ী থানাধীন ৩ নম্বর ফুলবাড়ী ইউনিয়নের বজরের খামার এলাকা থেকে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি ওই এলাকার বাসিন্দা মোঃ শাহিন আলম (২৬)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানা পুলিশের একটি বিশেষ দল শাহিন আলমের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় তার ঘর থেকে বিপুল পরিমাণ ৩২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এস.এম. মুক্তারুজ্জামান জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ফুলবাড়ীতে ৩২ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফুলবাড়ী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তিনি আরও জানান, কুড়িগ্রাম জেলাকে মাদকমুক্ত রাখতে জেলা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

পুলিশের অভিযানে ৩২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার।

প্রকাশ : ১০:০১:২৬ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬