০৯:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
লালমনিরহাটের কালীগঞ্জে যুবকের থাপ্পড়ে বৃদ্ধের মৃত্যু
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৪:১৪:০০ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২০
- / 41
ফারুক হোসাইন,লালমনিরহাট
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় অটোরিকশার ম্যাকানিক কেসব চন্দ্র বর্মণ (45) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।শুক্রবার (২১ আগস্ট) বিকাল সাড়ে 5 টার দিকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে দুপুরে উপজেলার মদাতী ইউনিয়নের দক্ষিণ মুসরাত মদাতীর মালির স্কুলে এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে মালির স্কুল মাঠে ১৫ /২০ যুবক ফুটবল খেলাধুলা করছিল। ওই সময় হঠাৎ করে ফুটবল খেলা নিয়ে যুবকদের মধ্যে দুগ্রুপে মারামারি শুরু হয়। পরে তাদের মারামারি থামাতে গেলে ওই যুবকরা কেসব চন্দ্র বর্মণকে গালাগালি করেন।
পরে লিয়ন নামে এক যুবক কেসব চন্দ্র বর্মণকে থাপ্পড় দেন। সেখানে তিনি অসুস্থ হয়ে পড়ে যান। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাত সত্যতা নিশ্চিত করে





















