১২:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে শহীদ শরিফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল।

মোঃ জাকির হোসেন ফুলবাড়ী প্রতিনিধি :
  • প্রকাশ : ১১:৩৬:২৭ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • / 22

জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।

মোঃ জাকির হোসেন ফুলবাড়ী প্রতিনিধি :

কুড়িগ্রামের ফুলবাড়ীতে শহীদ শরিফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলটি ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

বুধবার (২১ জানুয়ারি) বিকেলে ফুলবাড়ী উপজেলার ধরলা ব্রিজ সংলগ্ন এলাকায় আয়োজিত এ দোয়া মাহফিলে শহীদ শরিফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এতে দলীয় নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় মুসল্লিদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে উদ্বোধনী বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা আব্দুর রহমান। তিনি শহীদ শরিফ ওসমান হাদির আত্মত্যাগ স্মরণ করে বলেন, শহীদদের আদর্শ ধারণ করেই একটি ন্যায়ভিত্তিক ও ইনসাফপূর্ণ সমাজ গড়ে তুলতে হবে।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার আমির অধ্যক্ষ আজিজুল হক স্বপন। তিনি শহীদদের ত্যাগের ইতিহাস তুলে ধরে বলেন, ইসলামী আন্দোলনের পথ কখনো সহজ ছিল না; ত্যাগ, ধৈর্য ও ঈমানের শক্তিতেই সত্য ও ন্যায়ের বিজয় নিশ্চিত হয়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাডভোকেট ইয়াসিন আলী সরকার। এছাড়াও বক্তব্য দেন ১০ জোটের মনোনীত প্রার্থী ডা. আতিক মুজাহিদ, যিনি শহীদদের আদর্শ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখার সহ-সেক্রেটারি মো. আব্দুল কাদের (বি.এসসি), উপজেলা বাইতুলমাল সম্পাদক মাস্টার মো. বেলাল হোসেন, ফুলবাড়ী সদর ইউনিয়ন সভাপতি মো. সাইদুল ইসলাম, বড়ভিটা ইউনিয়ন সভাপতি মাওলানা মো. ইসমাইল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

দোয়া মাহফিলটি সঞ্চালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা মো. সেকেন্দার আলী।

শেষে শহীদ শরিফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, নিরাপত্তা ও সার্বিক কল্যাণ কামনা করা হয়।

Please Share This Post in Your Social Media

ফুলবাড়ীতে শহীদ শরিফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল।

প্রকাশ : ১১:৩৬:২৭ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬