০৬:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী ৩০ আগস্ট পবিত্র আশুরা

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৮:৪২:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২০
  • / 94
অনলাইন ডেস্ক
বাংলাদেশের আকাশে আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) ১৪৪২ হিজরি সনের পবিত্র মুহররম মাসের চাঁদ দেখা গিয়েছে। ফলে আগামীকাল ২১ আগস্ট শুক্রবার থেকে পবিত্র মুহররম মাস গণনা শুরু হবে। সে হিসেবে আগামী ৩০ আগস্ট সারাদেশে পবিত্র আশুরা পালিত হবে।
বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বসে। তবে চাঁদ দেখার খবর আসে রাত পৌনে এগারোটায়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আলতাফ হোসেন চৌধুরী।
সভায় ১৪৪২ হিজরি সনের পবিত্র মুহররম মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করা হয়।
বাংলাদেশের আকাশে পবিত্র মুহররম মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া গিয়েছে। শুক্রবার থেকে পবিত্র মুহররম মাস গণনা শুরু হবে। ১০ মুহররম হবে ৩০ আগস্ট, সেদিন সারাদেশে পবিত্র আশুরা পালিত হবে।

Please Share This Post in Your Social Media

আগামী ৩০ আগস্ট পবিত্র আশুরা

প্রকাশ : ০৮:৪২:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২০