জাতীয় নির্বাচন উপলক্ষে মাগুরা সদর উপজেলার ভোটকেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক
- প্রকাশ : ০৩:১০:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
- / 18
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
তৌহিদ,মাগুরা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে আয়োজন নিশ্চিত করার লক্ষ্যে মাগুরা সদর উপজেলার ১০টি ভোটকেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ। মঙ্গলবার ২৭ জানুয়ারি জেলার বিভিন্ন কর্মকর্তাদের সাথে নিয়ে ভোটকেন্দ্র সমূহ পরিদর্শন করেন। এসময় জেলা পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, জেলা আনসার বাহিনীর কর্মকর্তাবৃন্দ সহ জেলা নির্বাচন অফিসার ও সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক ভোটকেন্দ্রগুলোর সার্বিক প্রস্তুতি, কেন্দ্রভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা, ভোটগ্রহণ কার্যক্রমে ব্যবহৃত উপকরণ সংরক্ষণ, ভোটারদের সুবিধা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় জেলা প্রশাসক নির্বাচনকালীন দায়িত্বে নিয়োজিত সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং ভোটগ্রহণের দিন যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় সে বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি তিনি নির্বাচন পরিচালনায় সংশ্লিষ্ট সব দপ্তরের মধ্যে কার্যকর সমন্বয় ও পেশাদারিত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।




















