০২:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
দুর্নীতির অভিযোগে হাইকোর্টের দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৮:৩৯:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২০
- / 38
অনলাইন ডেস্ক
শৃঙ্খলা ভঙ্গ, অসদাচরণ, দুর্নীতি কাজ করার অভিযোগে হাইকোর্ট বিভাগের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা হলেন- প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রশিদ ও মো. সেরাজুল ইসলাম। এফিডেভিট কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন তারা।
শুক্রবার সকালে সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান জানান, তাদেরকে সাময়িক বরখাস্ত করে বৃহস্পতিবার (২০ আগস্ট) আদেশ জারি করা হয়েছে।
আদেশে বলা হয়, অসদাচরণ, দুর্নীতি ও অফিসের শৃঙ্খলা পরিপন্থীর অভিযোগের প্রেক্ষিতে তাদেরকে অভিযুক্ত করে বিভাগীয় মামলা করা হয়েছে। অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে আনীত অভিযোগসমূহ গুরুতর হওয়ায় তাদেরকে সাময়িক বরখাস্ত করা হলো।





















