১০:০২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
আমার বাঁচার কথা নয়’
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৮:৩৩:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২০
- / 69
অনলাইন ডেস্ক
২০০৪ সালে তৎকালীন সরকারের মদদেই ২১শে আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলা হয়েছিল বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। তাছাড়া ২১ আগস্ট যে ঘটনা ঘটেছে তাতে আমার বাঁচার কথা নয়। সেদিন আহতদের সাহায্য করার বদলে লাঠিচার্জ, টিয়ারগ্যাস নিক্ষেপ করা হয়েছিল, কেন সেদিন তারা এটা করেছিল? এত বড় একটা ঘটনা অথচ সে সময় সংসদে আমাদের কথা বলতে দেয়নি।
সে সময় সংসদে আমরা কথা বলতে চাইলে আমাদের মাইক দেয়নি। তখন পার্লামেন্টে যিনি সংসদ নেতা প্রধানমন্ত্রী সে তখন বলে দিল ওনাকে আবার কে মারবে। তখন তো বলতেই হয় যে আপনিই তো মারবেন। চেষ্টা করেছেন ব্যর্থ হয়েছেন সেজন্য আর পারছেন না।
শুক্রবার (২১ আগস্ট) সকালে গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে শেখ হাসিনা একথা বলেন।
আলোচনা সভা উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সূচনা বক্তব্য রাখেন। এছাড়া সভায় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ প্রমুখ।





















