০৬:০১ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মাগুরায় ৯ম পে-স্কেলের প্রজ্ঞাপন ও বাস্তবায়নে এক দফা দাবিতে মানববন ও বিক্ষোভ

তৌহিদ মাগুরা।
  • প্রকাশ : ০১:৩৭:৩২ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / 13

জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।

তৌহিদ,মাগুরা।

মাগুরার শ্রীপুরে বৈষম্যহীন ৯ম পে-স্কেল এর জন্য প্রজ্ঞাপন ও বাস্তবায়নের এক দফা দাবী আদায়ের লক্ষ্যে উপজেলার সকল সরকারি কর্মচারীবৃন্দের অর্ধদিবস কর্মবিরতি, অবস্থান কর্মসূচি, বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে। বৃহস্পতিবার ৫ জানুয়ারী সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধনে অংশ গ্রহন করে।

এ সময় উপজেলার বিভিন্ন দফতরের সরকারি কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে সরকারি কর্মচারীরা অর্ধদিবস কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেন।এ সময় বক্তারা বলেন, প্রজ্ঞাপন ছাড়া আমরা কেউ ঘরে ফিরতে পারবো না। আজ আমরা দুর্বিষহ জীবন যাপন করছি। আমরা এতটাই অসহায় আমাদের বাইরে ফিটফাট হলেও অন্তর রয়েছে প্রচন্ড ক্ষত। সামান্য বেতনে আমরা সঠিকভাবে সংসার চালাতে পারছি না। এটা আমাদের দায়, এটা সরকারের দায়।

দ্রব্যমূল্য বৃদ্ধি পেলেও আমাদের বেতন বাড়ে না। আমরা আজ এখানে সমবেত হয়েছি, আগামীকাল ঢাকা মহাসমাবেশে অংশগ্রহণ করবো। নির্বাচনের আগে আমাদের পে-স্কেল বাড়ানো না হলে আমরা নির্বাচনের সকল কার্যক্রম থেকে বিরত থাকবো। আমাদের দাবি আগে পে-স্কেল পরে নির্বাচন।

Please Share This Post in Your Social Media

মাগুরায় ৯ম পে-স্কেলের প্রজ্ঞাপন ও বাস্তবায়নে এক দফা দাবিতে মানববন ও বিক্ষোভ

প্রকাশ : ০১:৩৭:৩২ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬