০৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজবাড়ী ২ আসনের খেলাফত মজলিসের প্রাথী এনসিপি কে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ।

আক্কাস আলী খান রাজবাড়ী প্রতিনিধি।
  • প্রকাশ : ০১:৪০:১৪ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / 28

জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।

আক্কাস আলী খান রাজবাড়ী প্রতিনিধি।

সংবাদ সম্মেলনে কর্মী-সমর্থদের নিয়ে খেলাফত মজলিস মনোনীত দেয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী কাজী মিনহাজুল আলম।
রাজবাড়ী-২ (বালিয়াকান্দি, কালুখালী ও পাংশা উপজেলা) আসনের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন খেলাফত মজলিস মনোনীত দেয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী কাজী মিনহাজুল আলম।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় পাংশা উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন।সংবাদ সম্মেলনে খেলাফত মজলিসের প্রার্থী কাজী মিনহাজুল আলম বলেন, ‘নির্বাচন কমিশনের নির্ধারিত সময় অনুযায়ী গত ২০ জানুয়ারি ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। পারিপার্শ্বিক পরিস্থিতি ও নিজের অসুস্থতার কারণে নির্ধারিত সময়ের মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা প্রত্যাহার করতে পারেনি।’

তিনি বলেন, ‘রাজবাড়ী-২ আসনে শাপলা কলি প্রতীক নিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী জামিল হিজাযীকে তিনি সমর্থন জানাচ্ছেন এবং সেই সঙ্গে নিজেকে নির্বাচন থেকে প্রত্যাহার করে নিচ্ছেন।’সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পাংশা উপজেলা জামায়াতে ইসলামীর আমির সুলতান মাহমুদ, খেলাফত মজলিস রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আবু সাঈদ, বালিয়াকান্দি উপজেলা খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক শাহিনসহ অন্যান্য নেতারা।

Please Share This Post in Your Social Media

রাজবাড়ী ২ আসনের খেলাফত মজলিসের প্রাথী এনসিপি কে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ।

প্রকাশ : ০১:৪০:১৪ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬