মাগুরায় ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।
- প্রকাশ : ০১:৪৩:২০ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
- / 12
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
তৌহিদ,মাগুরা।
আজ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এর ৪৯ তম জন্মদিন। এ উপলক্ষে শুক্রবার ৬ ফেব্রুয়ারি সকাল ১১টায় ইসলামী ছাত্রশিবির মাগুরা জেলা শাখার আয়োজনে সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ এর সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিতে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে জেলার ছাত্রশিবিরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
পুরে র্যালিটি কলেজ এর সামনে থেকে শুরু হয়ে শহরের চৌরঙ্গী মোড়, ঢাকা রোডসহ গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে ভায়নার মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন মাগুরা জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক এম.বি. বাকের, ইসলামী ছাত্রশিবির মাগুরা জেলা সভাপতি আমিন উদ্দিন আশিক খান, সাধারণ সম্পাদক মোঃ জুবায়েরসহ সংগঠনটির বিভিন্ন প্রাক্তন নেতাকর্মীরা। এ সময় বক্তারা সংগঠনের আদর্শ, ইতিহাস ও ভবিষ্যৎ করণীয় বিষয়ের উপর গুরুত্ব দিয়ে বলিষ্ঠ বক্তব্য প্রদান করেন।










