০৯:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীর বাউফলে ১০ করোনা যোদ্ধার মাঝে পিপিই বিতরণ

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০২:২৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২০
  • / 30
দিপংকর দাস,পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালী বাউফলে “আলোকিত বাউফলের” উদ্যোগে ১০ জন করোনা যোদ্ধার মাঝে পিপিই বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে বাউফল প্রেসক্লাবে বসে এ পিপিই বিতরণ করা হয়। বাউফল প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান পিপিইগুলো বিতরণ করেন। এসময় মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাচ্চু, আলোকিত বাউফলের প্যানেল এডমিন খায়রুল কবির নিপু ও মাহমুদ হাসান রুবেল। আলোকিত বাউফলের এডমিন ডাঃ মিজানুর রহমান পিপিইগুলো প্রদান করেন।
উল্লেখ, পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আল আমিনের নেতৃত্বে তার ১০ জন স্বেচ্ছাসেবক বাউফলে করোনায় আক্রান্ত হয়ে মৃত ব্যাক্তিদের গোসল, জানাজা ও দাফন কাপন করে আসছেন। এ ছাড়া তারা প্রতিষ্ঠানিক কিংবা হোম আইসোলেশনে থাকা করোনা আক্রান্ত রোগীদের ওষুধ ও খাবার সরবরাহ থেকে নানা ধরণের সেবা দিয়ে আসছেন। এর বিনিময় তারা কোন ধরণের সুবিধা গ্রহণ করছেননা। সেচ্ছায় তারা এই দুঃসাহসিক সেবা মূলক কাজটি করছেন।

Please Share This Post in Your Social Media

পটুয়াখালীর বাউফলে ১০ করোনা যোদ্ধার মাঝে পিপিই বিতরণ

প্রকাশ : ০২:২৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২০