মাগুরা -১ এ মনোয়ার এবং মাগুরা -২ এ নিতাই রায় নির্বাচিত।
- প্রকাশ : ১১:৫৫:২৮ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
- / 26
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
তৌহিিদ, মাগুরা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা -১ এ আলহাজ্ব মনোয়ার হোসেন খাঁন এবং মাগুরা -২ এ বাবু নিতাই রায় চৌধুরী ধানের শীষ প্রতীকে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। মাগুরা-১ (মাগুরা সদর-শ্রীপুর) মোট কেন্দ্র- ১৫৬
সবগুলো কেন্দ্রের ভোট গণনা শেষে ধানের শীষ প্রতীক – ১,৮৪,১৮৩ এবং দাঁড়িপাল্লা প্রতীক – ৮৩,৭৮৩ ভোট পেয়েছে। এছাড়া হ্যাঁ ভোট পড়েছে- ৫৫,৩৬৬ এবং না ভোট পড়েছে ৩১,৬২২।
মাগুরা- ১ আসনে বেসরকারিভাবে প্রাথমিক ফলাফলে ধানের শীষের প্রার্থী মনোয়ার হোসেন খান ১,০০,৪০০ ভোটের ব্যবধানে বিজয়ী। মাগুরা-২ (মহম্মদপুর-শালিখা) আসনে মোট ভোট কেন্দ্র- ১৪৫ সবগুলো কেন্দ্রের ফলাফলের ভিত্তিতে ধানের শীষ প্রতীক – ১,৫০,১৮০ এবং দাঁড়িপাল্লা প্রতীক – ১,১৭,৮০৭ ভোট পেয়েছে। হ্যাঁ ভোট পড়েছে – ১১,৬০৫ এবং না ভোট পড়েছে – ১০,০৪২।
সবশেষ গণনা শেষে মাগুরা- ১ আসনে বেসরকারিভাবে প্রাথমিক ফলাফলে ধানের শীষের প্রার্থী মনোয়ার হোসেন খান ১,০০,৪০০ ভোটের ব্যবধানে বিজয়ী। এবং
মাগুরা-২ আসনে বেসরকারিভাবে প্রাথমিক ফলাফলে ধানের শীষের প্রার্থী নিতাই রায় চৌধুরী বিজয়ী হয়েছেন।




















