০৬:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা।

তৌহিদ মাগুরা।
  • প্রকাশ : ০১:৩৯:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / 21

জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।

তৌহিদ,মাগুরা।

মাগুরায় শালিখা উপজেলার আড়পাড়া বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের অভিযানে এক দোকানীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে মঙ্গলবার ১৭ই ফেব্রুয়ারি বেলা ১১ টা থেকে ১.৪৫ পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

পরিচালিত অভিযানে আড়পাড়া বাজারে মেসার্স পবিত্র স্টোর নামক প্রতিষ্ঠানে তদারকিতে দোকানটি থেকে মেয়াদ উত্তীর্ণ শিশুখাদ্য, চকলেট ও অন্যান্য পণ্য জব্দ করা হয় যা সংরক্ষণ করে বিক্রয় করা হচ্ছিল গ্রামের বিভিন্ন দোকানে, এছাড়া যথাযথভাবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মুল্যতালিকা প্রদর্শন না করা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্রয় বিক্রয় ভাউচার যথাযথভাবে না রাখা, অননুমোদিত ও ক্ষতিকর রঙ ও রঙ যুক্ত বিভিন্ন পণ্য বিক্রয়, নিম্নমানের নকল ভেজাল পণ্য রাখা,

এছাড়া অস্বাস্থ্যকরভাবে ও নোংরা পরিবেশে বিভিন্ন খাদ্য পণ্য খোলা রেখে বিক্রয় করা হচ্ছে যা মানব স্বাস্থ্যের জন্য ঝুকিপূর্ণ। এসমস্ত অপরাধে প্রতিষ্ঠানটির মালিক জনাব বিপুল সাহাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ও ৫১ ধারায় ৫০,০০০/- টাকা জরিমানা করা হয়। এসময় জব্দকৃত খারাপ পণ্যগুলো জনসম্মুখে নষ্ট করা হয়। সবাইকে ভবিষ্যতে এধরণের আইন অমান্যকারী কার্যকলাপ না করার ব্যাপারে সতর্ক করা হয়। পরবর্তীতে ফলের দোকানসহ অন্যান্য পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়।

এসময় সবাইকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়, মুল্যতালিকা প্রদর্শন, স্বাস্থ্যসম্মতভাবে খাবার সংরক্ষণ ও ক্রয় বিক্রয় ভাউচার সংরক্ষণের বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়। এছাড়া এই রমজান মাসে কেউ যেন অসৎভাবে অতিরিক্ত মুনাফা না করে সে বিষয়ে সতর্ক করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব সজল আহম্মেদ।সার্বিক সহযোগিতায় ছিলেন মো: আলমগীর হোসেন, জেলা কৃষি বিপণন কর্মকর্তার কার্যালয়, মাগুরা ও মাগুরা জেলা পুলিশের একটি টিম।জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে মত প্রকাশ করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ।

Please Share This Post in Your Social Media

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা।

প্রকাশ : ০১:৩৯:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬