০৪:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সোনাপুর হাটে খাজনার টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক। 
  • প্রকাশ : ১২:৫৫:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • / 10

জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।

নিজস্ব প্রতিবেদক। 

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর গরুর হাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৪ থেকে ৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি বিকেলে উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর হাটে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, হাটের খাজনা আদায়ের টাকা চাওয়াকে কেন্দ্র করে সোনাপুর পশ্চিমপাড়ার আব্দুর রহিম গ্রুপের সঙ্গে একই গ্রামের ইয়াসীন মাস্টারের ছেলে জিলাল বিশ্বাস এবং গফুর বিশ্বাসের ছেলে শোভন বিশ্বাসের নেতৃত্বাধীন গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, আব্দুর রহিম শোভন বিশ্বাসের কাছে খাজনার টাকা চাইলে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জিলাল বিশ্বাসের নেতৃত্বে আব্দুর রহিম, তার চাচা জিন্নাহ, সেলিমসহ কয়েকজনের ওপর হামলা চালানো হয়। এতে রহিম গ্রুপের কয়েকজন আহত হন।

পরবর্তীতে আব্দুর রহিমের সমর্থকরা পাল্টা হামলা চালালে জিলাল বিশ্বাস ও তার ভাতিজা শোভন বিশ্বাসসহ কয়েকজন আহত হন। সংঘর্ষের খবর পেয়ে বালিয়াকান্দি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করলেও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

সোনাপুর হাটে খাজনার টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ

প্রকাশ : ১২:৫৫:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬