১০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

যমুনা নদী থেকে অবৈধ বালু উত্তোলন, আটক ২

সবুজ বাশার দেওয়ানগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশ : ০১:২৮:০৩ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
  • / 2

জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।

সবুজ বাশার দেওয়ানগঞ্জ প্রতিনিধি:

দেওয়ানগঞ্জ উপজেলায় যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দুইজনকে আটক করেছে প্রশাসন। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত ২টি বলগেট জব্দ করা হয়।
উপজেলার চিকাজানী ইউনিয়নের মাটিয়াখোলা এলাকায় যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আনলোড করার সময় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে তাদের আটক করে।

পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় একজনকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ২০ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।অপরজনকে ১ মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

প্রশাসন জানায়, অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে এবং ভাঙনের ঝুঁকি বাড়ছে। এ ধরনের কর্মকাণ্ড রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে একটি চক্র নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। প্রশাসনের এ পদক্ষেপে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

যমুনা নদী থেকে অবৈধ বালু উত্তোলন, আটক ২

প্রকাশ : ০১:২৮:০৩ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬