১২:১৭ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মাদকবিরোধী অভিযানে আটক এক , সাত দিনের কারাদণ্ড।

আক্কাস আলী খান রাজবাড়ী প্রতিনিধি।
  • প্রকাশ : ০১:৫৭:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
  • / 2

জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।

আক্কাস আলী খান রাজবাড়ী প্রতিনিধি।

রাজবাড়ীর কালুখালী উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৫০ গ্রাম গাজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।সোমবার (২ মার্চ ২০২৬) ভোরে উপজেলার মদাপুর ইউনিয়নের বৃ-গোপালপুর গ্রামে এ অভিযান পরিচালিত হয়।

কালুখালী উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জনাব শামস সাদাত মাহমুদ উল্লাহ’র নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজবাড়ীর সহযোগিতায় পরিচালিত অভিযানে মোঃ আজাহার শেখ (৭৮) নামের এক ব্যক্তিকে ৫০ গ্রাম গাজাসহ হাতেনাতে আটক করা হয়। তিনি বৃ-গোপালপুর গ্রামের মৃত ফয়েজ উদ্দিন শেখের ছেলে।

আটকের পর ভ্রাম্যমাণ আদালতে দোষ স্বীকার করায় তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এলাকায় মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করছে প্রশাসন।

Please Share This Post in Your Social Media

মাদকবিরোধী অভিযানে আটক এক , সাত দিনের কারাদণ্ড।

প্রকাশ : ০১:৫৭:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬