১২:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত।

মো: আখতারুজ্জামান সোহাগ।
  • প্রকাশ : ০৮:৪৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
  • / 16

জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।

মো: আখতারুজ্জামান সোহাগ।

গাজীপুর মহানগরীর পুবাইল এলাকায় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে পুবাইল বাজার লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—গাজীপুরের মৃধাবাড়ি এলাকার সজীব মিয়া (৪০) এবং সাতানিপাড়া এলাকার শেখ হাবিব বাপ্পী (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ৯ টার দিকে… মোটরসাইকেলযোগে পুবাইল বাজার এলাকায় এসে তারা রেললাইন পার হওয়ার চেষ্টা করেন। এ সময় লেভেল ক্রসিংয়ের গেট বন্ধ ছিল। তবে ঝুঁকি নিয়ে ব্যারিয়ার উঁচু করে রেললাইন পার হওয়ার চেষ্টা করলে চট্টগ্রামগামী একটি কন্টেইনারবাহী ট্রেন তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে স্থানীয়রা জানান, অনেক সময় মানুষ তাড়াহুড়ো করে গেট বন্ধ থাকা অবস্থায়ও রেললাইন পার হওয়ার চেষ্টা করেন। এতে প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়।

পুলিশ জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং রেলক্রসিংয়ে সবাইকে সতর্কতার সঙ্গে চলাচলের আহ্বান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত।

প্রকাশ : ০৮:৪৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬