০৫:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

আক্কাস আলী খান রাজবাড়ী প্রতিনিধি।
  • প্রকাশ : ১২:৩১:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • / 20

জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।

আক্কাস আলী খান রাজবাড়ী প্রতিনিধি।

“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর বালিয়াকান্দী উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (০৮ মার্চ) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান পরিচালনা কমিটির সদস্য সচিব ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা জেসমিন। আলোচনা সভায় বক্তব্য রাখেন বালিয়াকান্দী থানার অফিসার ইনচার্জ আব্দুর রব তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারুক হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা ওসিম আকরাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাজমুন নাহার, দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মনিষা বিশ্বাস,

বালিয়াকান্দী রিপোর্টার্স ইউনিটের সভাপতি সনজিত দাশ এবং মুনসুর আলী উচ্চবিদ্যালয়ের ছাত্রী আরাধ্যা শাহা প্রমূখ।
বক্তারা বলেন, বর্তমান বিশ্বে নারীর ক্ষমতায়ন, শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে একটি সমতাভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব। নারীর অধিকার প্রতিষ্ঠা ও বৈষম্য দূরীকরণে সমাজের সকল স্তরের মানুষকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও স্থানীয় নারী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নারী ও কন্যাশিশুর অধিকার রক্ষায় সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

Please Share This Post in Your Social Media

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

প্রকাশ : ১২:৩১:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬