০৯:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সরকারি দপ্তর প্রধান গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা।

আক্কাস আলী খান রাজবাড়ী প্রতিনিধি।
  • প্রকাশ : ০১:৫১:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • / 17

জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।

আক্কাস আলী খান রাজবাড়ী প্রতিনিধি।

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় কর্মরত বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১০ মার্চ) দুপুর ২টায় বালিয়াকান্দি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাননীয় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজবাড়ী ২ পাংশা-বালিয়াকান্দি-কালুখালি আসনের সংসদ সদস্য মোঃ হারুন অর রশিদ হারুন।উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

সভায় প্রধান অতিথি ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর উপজেলার সার্বিক উন্নয়ন, সরকারি সেবার মানোন্নয়ন এবং জনগণের কল্যাণে প্রশাসন, জনপ্রতিনিধি ও গণমাধ্যমের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সকলের আন্তরিক সহযোগিতা অত্যন্ত জরুরি।

এ সময় উপস্থিত ব্যক্তিবর্গ উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতামত তুলে ধরেন এবং সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভাটি শেষে উপস্থিত অতিথিদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আলোচনা ও মতবিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

এর আগে তিনি রাজবাড়ী জেলায় উপস্থিতি সার্কিট হাউজে কিছুক্ষণ বিরতির পর পাংশা উপজেলা পরিষদ চত্ত্বরে আয়োজিত ফ্যামিলি কার্ড প্রদানের পাইলটিং পর্যায়ের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন। পাংশা থেকে বালিয়াকান্দি উপজেলার উদ্দেশ্যে রওয়ানা হয়ে বিষাদসিন্ধু রচয়িতা মীর মশাররফ হোসেন স্মৃতি কমপ্লেক্সে উপস্থিত হন। সেখান থেকে গত ৯ মার্চ বহরপুর বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করেন এবং সেখানে উপস্থিত বাজার পরিচালনা কমিটির সদস্য ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলেন।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সরকার কর্তৃক কিছু ক্ষতিপূরণের আশ্বাস দেন। পরে উপজেলা পরিষদের মাসিক সভা এবং পরিচিতি মূলক সভায় অংশগ্রহণ করেন। এবং সন্ধ্যায় উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে ইফতারে অংশগ্রহণ করেন। বিষাদ সিন্ধু রচয়িতা মীর মোশারফ হোসেন স্মৃতি কমপ্লেক্স পরিদর্শন করেন। এবং গত ৯ মার্চ জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী ভরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মার্কেট পরিদর্শন করাসহ বাজার কমিটির নেতাকর্মী ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেন।

অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্ত বাজার পরিদর্শনকালে তার সফর সঙ্গী ছিলেন, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমান, কাদিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ আব্দুর রব তালুকদার, বালিয়াকান্দি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর ইনচার্জ মোঃ সালাউদ্দিন লস্কর প্রমূখ।

Please Share This Post in Your Social Media

সরকারি দপ্তর প্রধান গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা।

প্রকাশ : ০১:৫১:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬