১২:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পিকআপ মোটরসাইকেল সংঘর্ষে ৩ যুবক গুরুতর আহত, একজনকে ঢাকায় রেফার্ড।

তৌহিদ মাগুরা।
  • প্রকাশ : ০২:৪৬:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • / 13

জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।

তৌহিদ , মাগুর।

মাগুরা সদরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন যুবক গুরুতর আহত হয়েছেন। রবিবার (১৫ মার্চ ২০২৬) রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে মাগুরা সদরের রামনগর ট্রাক টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেলে থাকা তিন আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যায়।
আহতরা হলেন—

ইয়াসিন (২০), পিতা জাবেদ, গ্রাম সবদালপুর, থানা শ্রীপুর, জেলা মাগুরা। তিনি মাথায় গুরুতর আঘাত পেয়েছেন এবং আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকায় রেফার করা হয়েছে।
সুদিপ্ত (২২), পিতা প্রদীপ বিশ্বাস, গ্রাম সবদালপুর, থানা শ্রীপুর, জেলা মাগুরা। তিনি মাথা ও মুখমণ্ডলে গুরুতর আঘাত পেয়েছেন।মোঃ সাজিন (২১), পিতা মিলন শেখ, গ্রাম রাধানগর, থানা শ্রীপুর, জেলা মাগুরা। তার ডান পায়ে গুরুতর আঘাত রয়েছে।

মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মোস্তফা আল মামুন জানান, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।এদিকে দুর্ঘটনার পর মোটরসাইকেলটি রামনগর হাইওয়ে থানার হেফাজতে রয়েছে। পালিয়ে যাওয়ার সময় হাইওয়ে পুলিশ পিকআপটিকে আটক করেছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

পিকআপ মোটরসাইকেল সংঘর্ষে ৩ যুবক গুরুতর আহত, একজনকে ঢাকায় রেফার্ড।

প্রকাশ : ০২:৪৬:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬